জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ফাতেহ ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। তাঁরা জইশ-ই-মুহাম্মদের সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মার্চ) সকালে রাজ্যের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে রাজ্যের সোপিয়ান ও কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৪ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। তারা হিজবুল মোজাহিদিনি ও লস্কর-ই তইয়্যবার সদস্য বলে জানানো হয়েছে।

আগের সংবাদ‘বাতিলের সঙ্গে তোমরা কখনো আপস করবে না’ : বিদায়ী ছাত্রদের উদ্দেশে আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদবিখ্যাত আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তরিত করার ঘোষণা এরদোগানের