নওগাঁয় খাদ্যে বিষক্রিয়ায় শিশু সন্তানসহ বাবা-মার মৃত্যু

ফাতেহ ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে খাদ্যের বিষক্রিয়ায় শিশু সন্তানসহ বাবা-মার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, চকদোহালী গ্রামের জুতার দোকানের কর্মচারী অর্জুন কুমার, তার স্ত্রী তিথি এবং তিন বছরের শিশু সন্তান অরণ্য।

শুক্রবার বাজার থেকে দই কিনে বাসায় ফেরেন অর্জুন। রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতে অসুস্থবোধ করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু অরণ্য মারা যায়। আজ ভোরে মারা যান স্বামী-স্ত্রী অর্জুন ও তিথি। প্রাথমিক অবস্থায় খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ নিশ্চিতে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আগের সংবাদঅমিতের হুমকি : খুঁজে খুঁজে বাংলাদেশিদের দেশছাড়া করা হবে
পরবর্তি সংবাদমুহাম্মদ আল-ফাতেহ : রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পরাজয়ের মহানায়ক