
ফাতেহ ডেস্ক
চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় সকাল আটটা থেকে ভোট চলছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। ২২ জেলার এই ১০৭ উপজেলায় ভোটার আছেন ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার জন। তবে বরাবরের মতোই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন নেই। কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্খিত কিছু ঘটনাছাড়া অধিকাংশ জায়গা শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি কর্তৃপক্ষের।
ফেনী সদরের আমিন উদ্দিন কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় সতন্ত্রপ্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইভিএমে ভোট দিতে বাধা দেয়ারও অভিযোগ করছেন তারা। কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এতে আহত হয়েছেন ৩ জন।
এছাড়া, ভোলার তজুমুদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমের গাড়িতে হামলায়, প্রার্থীসহ আহত হন ৩ জন। বাকী আট হাজারেও বেশি কেন্দ্রে ভোট নিয়ে তেমন কোন অভিযোগ নয়।
তবে অধিকাংশ জায়গায় ভোটার উপস্থিতি কম। এবার ১০৭ উপজেলার মধ্যে ইভিএমে ভোট হচ্ছে ৬টিতে। অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে ৪৮ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় ৪৭ উপজেলায় মাঠে আছে ৩ থেকে ৪ প্লাটুন করে বিজিবি।
