ঈদযাত্রায় যানজট হবে না : কাদের

ফাতেহ ডেস্ক: এবারের ঈদযাত্রা গতবারের চেয়ে আরও স্বস্তিদায়ক হবে বলে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সড়ক সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আতঙ্ক সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার ওবায়দুল কাদের ওই স্ট্যাটাসে লেখেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মন্ত্রণালয় সজাগ রয়েছে। বৃষ্টিজনিত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। অতিবৃষ্টিতে যান চলাচলে ধীরগতি হলেও যানজট হবে না। আমাদের প্রচেষ্টা অবিরত, অব্যাহত।

তিনি লেখেন, পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্পগুলোর আপডেট জানানো হবে।

ওবায়দুল কাদের সারা দেশের সড়ক ও যোগাযোগের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী রেলওয়ে ওভারপাসের দুই লেন ইতিমধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেখানে এখন আর যানজট হচ্ছে না। ১৫ জুনের মধ্যে নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। তখন সম্পূর্ণ যানজটমুক্ত হবে ফেনী রেলওয়ে ওভারপাস এলাকা।

আগের সংবাদখালেদার জামিন স্থগিত চেয়ে আপিল
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় সাড়ে ৩ হাজার বাংলাদেশি আটক