
ফাতেহ ডেস্ক: বন্দুকযুদ্ধের নামে মিথ্যা কথা বলে সরকার বিচারবর্হিভূত হত্যা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) ও ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে) এর যৌথ উদ্যোগে এই ইফতার অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরে যেভাবে হত্যা করছে বিনা বিচারে। মাদক সেবনকারী বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা (সরকার) আসলে কাদেরকে হত্যা করছে, তারা ভাবছেন আমরা কিছুই জানতে পারছি না।
আমরা শুধু এটুকু জানছি, বিনা বিচারে বন্দুক যুদ্ধের নাম বলে মিথ্যা কথা বলে তাদেরকে হত্যা করা হচ্ছে।’
