বেশিরভাগ উপজেলায় জয়ী আওয়ামী লীগের প্রার্থী

ফাতেহ ডেস্ক

চতুর্থ ধাপের নির্বাচনের ৭৭ উপজেলার চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে ৪৪টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ৩৩ উপজেলায়।

এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ার ফলাফল ঘোষণা হবে আজ। এছাড়া, ঢাকার ধামরাই, কুমিল্লার চান্দিনা ও মেঘনার কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে। চতুর্থ ধাপের নির্বাচনে ছয় উপজেলায় ভোট হয় ইভিএমে।

এই ধাপের ১০৬ উপজেলার মধ্যে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হয়নি ২৩ উপজেলায়। চতুর্থ ধাপের নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ১০৬ উপজেলায়।

আগের সংবাদরাজধানীর গাউছিয়া মার্কেটে আগুন
পরবর্তি সংবাদউদ্বোধন হল দুবাইয়ের কুরআনিক পার্ক