জাবিতে ছিনতাই : ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

ফাতেহ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ছাত্রলীগের ওই পাঁচ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সেই সাথে, ছিনতাইয়ের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল-রাজি, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারী, দর্শন বিভাগের মোকাররম শিবলু ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মুশতাক সৈকত।

আগের সংবাদওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলে আইনি ব্যবস্থাসহ ৬ সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
পরবর্তি সংবাদঅবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন মোকাব্বির খান