মায়ের সম্মতিতেই শিশু মেয়েকে ধর্ষণ করলো মায়েরই পরকীয়া প্রেমিক

ফাতেহ ডেস্ক

মায়ের সম্মতিতেই শিশু মেয়েকে ধর্ষণ করলো মায়েরই পরকীয়া প্রেমিক। ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুরের এমন এক ঘটনা ঘটেছে।

জানা যায়, মেয়েটির বয়স মাত্র তিন বছর। আর এই ছোট্ট শিশুটির উপর চলত যৌন নির্যাতন। ওই শিশুর উপর টানা দশদিন যৌন নির্যাতন চালিয়েছেন তারই মায়ের প্রেমিক আর প্রেমিকের এক বন্ধু।

শিশুটির উপর যৌন নির্যাতন চলত ওই শিশুর মায়ের সম্মতিতেই। এই ঘটনার কথা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে ওই কিশোরীর মাকেও। তিন জনের বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে তামিল রাজ্যের পুলিশ জানিয়েছে, গত ১৪ মার্চ থেকে শিশুটিকে নিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান ওই মহিলা। দু’দিন পর মহিলার স্বামী থানার নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ মহিলার বাপের বাড়িতেও যোগাযোগ করে। কিন্তু, তারা জানতে পারে সেখানেও ওই মহিলা নেই।

জানা যায়, গত ২৬ মার্চ মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন ওই মহিলা। কিন্তু, তিন দিন মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু। সরকারি হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে শিশুর উপর যৌন নিগ্রহ করা হয়েছে। এর পরই পুলিশ শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জেরায় ভেঙে পড়েন মহিলা। দোষ স্বীকারও করেন।

আগের সংবাদটানা ১৫ বার বিজয়ী হল এরদোগানের দল
পরবর্তি সংবাদভারতে ভোটের আগে ৭০০ ফেসবুক পেইজ-একাউন্ট বন্ধ