রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না

ফাতেহ ডেস্ক

রমজানে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শিল্পায়নের কারণে কৃষি জমির যেনো কোনও ক্ষতি না হয় সেদিকে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের লক্ষ্য রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি কৃষি জমিও প্রয়োজন। উন্নয়নমূলক কার্যক্রমে ফসলি জমি নষ্ট করা যাবে না বলেও জানান তিনি।

এসময় বাংলাদেশের প্রবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশ তার প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। গত ১০ বছরে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে বলেও জানান তিনি।

দেশে বেকারত্ব হ্রাস করার লক্ষ্যে সরকারি-বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতে হবে।

আগের সংবাদপ্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অঝোর কান্না: পিছু হটল পুলিশ
পরবর্তি সংবাদজেরুসালেমে ফিলিস্তিনের এক যুবকের শাহাদাত