জেরুসালেমে ফিলিস্তিনের এক যুবকের শাহাদাত

ফাতেহ ডেস্ক

আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা জেরুসালেমের উত্তরাঞ্চলের কল্যাণ্ডিয়া ক্যাম্প হামলা চালিয়ে ফিলিস্তিনের ২৩ বছরের এক যুবককে শহিদ করেছে।

ইসরায়েলের সেনারা আজ সকালে ফিলিস্তিনের ২৩ বছরের যুবক “মুহাম্মাদ আলী দার আদওয়ানের গাড়িতে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।

মুহাম্মাদ আলীকে আহত অবস্থায় ইসরায়েলের সেনারা গ্রেফতার করে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি শাহাদাত বরণ করেন।

এছাড়াও ইসরায়েলের সেনারা জেরুসালেমর উত্তরাঞ্চলের কল্যাণ্ডিয়া ক্যাম্প হামলা চালায়। এই হামলার ফলে ফিলিস্তিনের অপর তিন যুবক আহত হয়।

ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের ইব্রাহিম রজব, ইউসুফ রজব এবং নোয়মান রজবকে গ্রেফতার করেছে।

আগের সংবাদরমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না
পরবর্তি সংবাদআজ পবিত্র শবে মেরাজ