স্কুল ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ

ফাতেহ ডেস্ক

পিরোজপুরে এক স্কুল ছাত্রীকে ঘর থেকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছেন। ওই স্কুল ছাত্রীকে মঙ্গলবার রাতে সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ওই রাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। ধর্ষিতার মা জানান, তাদের বাড়ির সামনে একটি দোকান আছে। তিনি ওই রাতে দোকানে আর তার স্বামী একটি স’মিলে কাজ করেন। এ সময় তার মেয়ে বাড়িতে বসে একা বই পড়ছিলো। এ সুযোগে সন্ধ্যার পরে ওই স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে স্থানীয় খানাকুনারিয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে আইবান মোল্লা (২০) তার বন্ধু মারুফ মোল্লার সহায়তায় মেয়েটির মুখ বেঁধে পার্শবর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

তিনি আরো জানান, বাড়ি ফিরে মেয়েটিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি বাগান থেকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতে ওই স্কুল ছাত্রীকে দেখতে হাসপাতালে যান পিরোজপুরের সংরক্ষিত আসনের নারী এমপি শেখ এ্যানী রহমান ও জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা মো. আজাদ হোসেন।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, এ ঘটনায় ধর্ষককে সহযোগীতা করার অভিযোগে তার সহযোগী মারুফ মোল্লা (১৯) কে আটক করা হয়েছে। সে স্থানীয় খানাকুনারিয়া গ্রামের মিন্টু মোল্লার পুত্র। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আগের সংবাদআজ পবিত্র শবে মেরাজ
পরবর্তি সংবাদরাঙ্গামাটি রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৭