রাঙ্গামাটি রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৭

ফাতেহ ডেস্ক

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা লাশ খুঁজছেন বলে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক। তবে এই ঘটনায় কতজন নিহত হয়েছেন এ খবর নিশ্চিত জানাতে পারেননি তিনি।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

আগের সংবাদস্কুল ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ
পরবর্তি সংবাদখালেদার মুক্তি চাওয়ায় বারের সভা ত্যাগ আওয়ামী আইনজীবীদের