খালেদার মুক্তি চাওয়ায় বারের সভা ত্যাগ আওয়ামী আইনজীবীদের

ফাতেহ ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বারের বিদায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি দায়িত্বে থাকাকালে বারের উন্নয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বারের ভূমিকার বিষয়টি তুলে ধরছিলেন।

ব্রিফিংয়ে বারের ২০১৮-১৯ সেশনের বিএনপি ও আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের লিখিত বক্তব্য আইনজীবী ও সাংবাদিকদের সরবরাহ করেন বারের কর্মচারীরা। সেই বক্তব্যের শেষাংশে বেগম জিয়ার মুক্তি দাবি জানানো হয়।

বার সভাপতি যখন বেগম জিয়ার মুক্তি দাবি করে তার লিখিত বক্তব্য পড়ছিলেন ঠিক তখন সংবাদ সম্মেলন ত্যাগ করেন বারের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদ আব্দুর রাজ্জাকসহ দুইজন।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, বেগম জিয়ার মুক্তির লিখিত অংশের সঙ্গে তারা একমত নয়। এজন্য সংবাদ সম্মেলন ত্যাগ করতে চান। একথা বলেই সম্মেন ত্যাগ করেন।

বার সভাপতির বক্তব্য শেষে তারা আবার সংবাদ সম্মেলনে যোগ দেন। এরপর বেগম জিয়ার মুক্তির আইনি প্রক্রিয়া নিয়ে বার সভাপতির কাছে জানতে চাইলে আবারও সংবাদ সম্মেলন ত্যাগ করেন বারের আওয়ামীপন্থি নেতারা। এরপর আর তারা সংবাদ সম্মেলনে যোগ দেননি।

আগের সংবাদরাঙ্গামাটি রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৭
পরবর্তি সংবাদকয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে খাশোগির সন্তানরা