কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে খাশোগির সন্তানরা

ফাতেহ ডেস্ক

সাংবাদিক জামাল খাশোগির চার ছেলে-মেয়েকে কয়েক মিলিয়ন ডলার সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে সৌদি সরকার। খাশোগির সন্তানদের প্রত্যেককে জেদ্দায় একটি করে বাড়ি দেওয়া হয়েছে, যার প্রতিটির মূল্য ৪০ লাখ ডলারের বেশি।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, খাশোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার পাচ্ছেন। হত্যার বিচার শেষ হওয়ার পর সাজাপ্রাপ্তদের কাছ থেকে তার ছেলে-মেয়েরা যেন আরও কয়েক কোটি ডলার পায়, তা নিয়েও আলোচনা চলছে।

বাবার হত্যা নিয়ে সন্তানরা যাতে সংযত কথা বলে সেজন্যই এই ক্ষতিপূরণ বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা। গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

আগের সংবাদখালেদার মুক্তি চাওয়ায় বারের সভা ত্যাগ আওয়ামী আইনজীবীদের
পরবর্তি সংবাদমফস্বলেও ইজতেমা নিয়ে তাবলিগের বিরোধ