
ফাতেহ ডেস্ক
নাটোরে তাবলীগ জামায়াতের সাদপন্থীদের আয়োজনে আঞ্চলিক ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলেম উলামাদের। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে আলেম উলামাদের বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হয়।
পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ইজতেমা আয়োজনকারীদের বাতিল আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বেফাকুল মাদ্রাসার জেলা সভাপতি সিহাব উদ্দিন, মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, শহরের মল্লিকহাটী এলাকায় মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে ৪ ও ৫ এপ্রিল ২ দিনের আঞ্চলিক ইজতেমার আয়োজন করে সা’দপন্থীরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে উত্তেজনা। প্রশাসন দফায় দফায় বৈঠকে করেও বিরোধী পক্ষকে শান্ত করতে ব্যর্থ হয়।
