ডাক্তারকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৬

ফাতেহ ডেস্ক

মিরপুর থেকে অপহৃত এক চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ ঘটনায় ছয় অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ভুক্তভোগী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে টাঙ্গাইলের মধুপুর বনে নিয়ে যায় অপহরণকারী চক্রের এক নারী সদস্য। সেখানে তাকে বেঁধে রেখে নির্যাতন করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে র‌্যাব বিভিন্ন কৌশলে ওই চক্রের ছয় সদস্যকে আটক করে।

চক্রটি দীর্ঘ ১৫ বছর ধরে একই অপরাধ করছিল বলে জানিয়েছে র‌্যাব।

আগের সংবাদআবু বকর আল বাগদাদী এখন কোথায়?
পরবর্তি সংবাদমক্কায় হোটেলে ভয়াবহ আগুন, ৭০০ ওমরাহ পালনকারী উদ্ধার