বায়ু দূষণে মৃত্যুহারে বাংলাদেশ পঞ্চম

ফাতেহ ডেস্ক

প্রতিবছর বাড়ছে বায়ু দূষণে মৃত্যুহার। দূষণে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বুধবার (০৩ এপ্রিল) প্রকাশিত বৈশ্বিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’ (এসওজিএ-২০১৯) প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনস গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট।

প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণে ২০১৭ সালে সারা বিশ্বে ৫০ লাখ মানুষ মারা গেছে। বিশ্বে প্রতি ১০ জনে একজনের মৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণ।

দূষণে মৃত্যুর হারের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। ২০১৭ সালে বায়ু দূষণে বাংলাদেশে মারা গেছে ১ লাখ ২৩ হাজার মানুষ।

এসওজিএ প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের জন্য মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বের যে ১০টি দেশে, তার মধ্যে এশিয়ার দেশই রয়েছে ৬টি। বাংলাদেশ ছাড়াও সেই তালিকায় রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চিন ও ফিলিপিন্স। ওই তালিকায় আফ্রিকার একটি দেশ রয়েছে, নাইজিরিয়া। আর রয়েছে আমেরিকা, রাশিয়া ও ব্রাজিল।

বায়ুদূষণে মৃত্যুহারে শীর্ষে রয়েছে চীন ও ভারত। ২০১৭ সালে চীনে বায়ু দূষণে মারা গেছে ১২ লাখ মানুষ। ভারতেও সংখ্যাটা একই, ১২ লাখ।

আগের সংবাদগ্রিনলাইনের গাড়ী নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে: হাইকোর্ট
পরবর্তি সংবাদনিজেরই ছয় বছরের মেয়েকে ধর্ষণ করল পুলিশ