কুরআন শপথের মাধ্যমে কাজ শুরু করলেন ফিলিপাইনে সংসদ সদস্যরা

ফতেহ ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত বাঙ্গসামুরো প্রদেশের সংসদ সদস্যগণ পবিত্র কুরআনের শপথ গ্রহণের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন।

ফেব্রুয়ারি মাসে গণভোটের মাধ্যমে উক্ত এলাকাটি স্বায়ত্তশাসিত হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩০শে মার্চ পবিত্র কুরআনের শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা নিজেদের কাজ শুরু করেছেন।

এই এলাকার এমপিগণ এক বৈঠকের মাধ্যমে নিজেদের চেয়ারম্যান হিসেবে আলী বাঙ্গালিয়ান বালিন্ডুং-কে নির্বাচন করেছেন।

ইসলামিক লিবারেশন ফ্রন্ট মোরো-এর প্রধান আল-হাজি মুরাদ ইব্রাহিম ২২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

ফিলিপাইনের দক্ষিণে মুসলমানরা গত মাসে গণভোটে একটি নতুন স্বায়ত্তশাসিত অঞ্চলের পক্ষে ভোট দিয়েছে, ফলে অর্ধ শতাব্দীর দ্বন্দ্ব ও অস্থিরতার অবসান ঘটেছে।

১৭ লাখের মধ্যে ১৫৪০০১৭ ভোট অর্জনের মাধ্যমে বঙ্গসামুরো অঞ্চলকে স্বায়ত্তশাসিত হিসেবে নির্বাচন করা হয়েছে।

আগের সংবাদ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত’
পরবর্তি সংবাদদুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের প্রায় ২ কোটি শিশু : ইউনিসেফ