‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত’

ফতেহ ডেস্ক

খালেদা জিয়ার বাড়ির অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আইনি ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বিকেলে শিল্পকলা একাডেমিতে গণসংগীত সমন্বয় পরিষদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘অবৈধ সকল কিছুর মধ্য দিয়ে যে বিএনপি পরিচালিত হয়, সেটি বেগম জিয়ার বাড়িতে অবৈধ সংযোগ দেয়ার মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে। যেখানেই অবৈধ সংযোগ আছে, সেটি যার বাড়িতেই হোক, সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন এবং আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।’

আগের সংবাদদেওবন্দের মরহুম মুহাদ্দিস ও ফকিহ জামিল আহমাদ সিকরোডভি : যেমন ছিল তাঁর বর্ণাঢ্য জীবন
পরবর্তি সংবাদকুরআন শপথের মাধ্যমে কাজ শুরু করলেন ফিলিপাইনে সংসদ সদস্যরা