
তুরস্কের নির্বাচনের পর জার্মানের বার্লিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। খবর আনাদলু এজেন্সি।
উত্তর জার্মানির ডসেলডর্ফের সলিংগেন শহরে বর্ণবাদী অগ্নিসংযোগের ২৫তম বার্ষিকী উপলক্ষে ডাসেলডর্ফ সফরকালে সংবাদমাধ্যমের উপস্থিতিতে তার ভাষণে তুর্কি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
জার্মানিতে বসবাসরত তুরস্কের নাগরিকদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল এরদোগানের দল। নির্বাচনের পর আমন্ত্রণ জানানোর মাধ্যমে নির্বাচনী প্রচারণার সুযোগ দিতে অস্বীকার করলো জার্মানি।
যদিও এরদোগান বিরোধীদেরকে জার্মানি ঠিকই প্রচারণা চালানোর সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছে এরদোগানের দল।তারা বলছেন, জার্মানি এর মাধ্যমে দ্বৈত অবস্থান গ্রহণ করেছে।
