
ফাতেহ ডেস্ক
নরসিংদীর রায়পুরায় অগ্নিদগ্ধ চার নারীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল জানিয়েছেন, এদের মধ্যে খাতুন নেসার অবস্থা সংকটাপন্ন।
সোমবার বিকালে জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে ৩ বোনসহ দগ্ধ হয় ৪ নারী। তারা হলেন, লোচনপুর গ্রামের সামসুল মিয়ার তিন মেয়ে প্রীতি, সুইটি, মুক্তা মনি এবং তাদের ফুফু খাতুন নেছা।
প্রীতির আরেক বোন রত্না জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী রবিন, শিপন, কাজল, আলামিন ও ইমন তাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা চালায়। এরই সূত্র ধরে সোমবার প্রথমে ককটেল মেরে ভীতির সৃষ্টি করে তারা। পরে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন দেয়।
