গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

প্রত্যেকটি ক্ষেত্রে গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দেশের উন্নয়নের জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার গবেষণার জন্য অর্থ বরাদ্দ করেছে। গবেষণায় গুরুত্ব দেয়া হয়েছে বলেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

সরকার গবেষণার জন্য বিভিন্ন ধরণের ইন্সটিটিউটের ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য হলো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা। দেশে আরও বেশি গবেষক,বিজ্ঞানী গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

অনুষ্ঠানে ১৪ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ৩৭ জনকে গবেষণা অনুদান ও ৩০ জনকে এনএসটি ফেলোশিপ প্রদান করা হয়।

আগের সংবাদআজ ৩টার মধ্যে রাসেলকে টাকা না দিলে গ্রিন লাইনের বিরুদ্ধে ব্যবস্থা
পরবর্তি সংবাদআলিম পরীক্ষার্থী ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার নেপথ্য-নায়ক সেই অধ্যক্ষ ৭ দিনের রিমান্ডে