
ফাতেহ ডেস্ক
আখের ক্ষেত থেকে উদ্ধার হওয়া এক ৫ বছরের মেয়ের দেহ ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে ভারতের মুরাদনগরের গাজারিয়াবাদে। অভিযোগ এই ঘটনার নেপথ্যে রয়েছে মেয়েটির ভাই।
জানা যায়, গাজিয়াবাদের ইন্দিরাপুরী কোলনির মুরাদনগরের বাসিন্দা মহাজন তার ছোটবোনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ির বাইরে যখন মেয়েটি খেলছিল, তখনই ঘটে যায় এমন কাণ্ড। শেষে মেয়েটির দেহ উদ্ধার হয়েছে আখের ক্ষেত থেকে।
জানা গিয়েছে, মেয়েটিকে অপহরণের সময় তার অভিভাবকরা বাড়ির বাইরে ছিলেন। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। ধর্ষিতার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মহাজনকে সন্দেহের নজরে আনে পুলিশ। এরপরি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহাজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
