ধর্ষণচেষ্টা কালে ধর্ষকের গোপনাঙ্গ কেটে উচিত সাজা দিলেন এক গৃহবধূ

ফাতেহ ডেস্ক

ধর্ষণচেষ্টা কালে ধর্ষকের গোপনাঙ্গ কেটে উচিত সাজা দিলেন সিরাজগঞ্জের এক গৃহবধূ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রামে গত বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, নওখাদা গ্রামের ফজলুর রহমান ফজলু (৩৫) একই গ্রামের এক গৃহবধূর শোবার ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার্থে ধারালো অস্ত্র দিয়ে ফজলুর গোপনাঙ্গ কেটে দেন।

পরে ফজলুর চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। থানায় অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগের সংবাদচাঁদে বিধ্বস্ত হলো অবৈধ রাষ্ট্র ইসরায়েলের একটি মহাকাশযান
পরবর্তি সংবাদমিয়ানমার সেনাবাহিনীর ওপর আবারও হামলা, অন্তত ২০ সেনাসদস্য নিহত