ঢাকা কলেজে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

ফাতেহ ডেস্ক

ঢাকা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের মল চত্বরে বৈশাখী কনসার্ট করার জন্য মঞ্চে ভাঙ্গচুর করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আগের সংবাদফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত
পরবর্তি সংবাদপ্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বাতিল বেফাকের মেশকাত জামাতের পরীক্ষাও