
ফাতেহ ডেস্ক
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল হবার পাশাপাশি বাতিল হয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য মেশকাত জামাতের পরীক্ষাও। বোর্ডটির বিশেষ এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ।
তিনি জানান, মেশকাত জামাতের গৃহীত সকল পরীক্ষা বাতিল ও অনুষ্ঠেয় সকল বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে বেফাক কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, ৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার ৪৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
