
ফাতেহ ডেস্ক
কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত একটি গরু-বোঝাই ভুটভুটির চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কয়েলগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় আরও ৩ জন গরুর ব্যাপারী আহত হয়েছেন। মারা গেছে ২টি গরু। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় গরু-বোঝাই ভুটভুটিটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌছে ভুটভুটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভুটভুটির চালক ও ২টি গরু মারা যায়। আহত অবস্থায় স্থানীয়রা ৫ ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। সেখানে নেয়ার পর গরুর ২ ব্যাপারীর মৃত্যু হয়।
