জাতিসংঘের কালো তালিকা থেকে তালেবানের ১১ সদস্যের নাম অপসারণ

ফাতেহ ডেস্ক

তালেবানের ১১ জন সদস্যের নাম জাতিসংঘের কালো তালিকা থেকে অস্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত শান্তি আলোচনায় এই ১১ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

তালেবানের উচ্চ পদস্থ নেতা শির মুহাম্মাদ আব্বাস আসানগাজি এবং মোল্লা আব্দুল গনি-সহ ১১ জন সদস্যের নাম জাতিসংঘের কালো তালিকা থেকে অস্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

বাকি সদস্যরা হচ্ছেন মোল্লা মোহাম্মদ ফজল মজলুম, মোল্লা আব্দুল হক ওয়াসিক, মোল্লা খায়রুল্লাহ খৈরখওয়া, মোল্লা নূরুল্লাহ নূরী, আমির খান মোত্তাকী, শেখ শাহাবুদ্দিন দেলোয়ার, আব্দুল সালাম হানাফি, আবদুল মানসুর ও জিয়া আল-রহমান মাদানী।

উল্লেখ্য, তালেবান প্রতিনিধিরা আমেরিকার কাছে জাতিসংঘের কালো তালিকা থেকে তালেবানের নেতাদের নাম অপসারণ, অবরোধের নিষ্পত্তি এবং এই সদস্যের বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও তাঁরা আফগান সরকারের সাথে এক মাসের যুদ্ধবিরতির ব্যাপারে একমত পোষণ করেছেন।

আগের সংবাদকিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ কোটি ৮ লাখ টাকা
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডের আল-নুর মসজিদের আদলে মুসলিমদের মানব ডিসপ্লে