ভুল বানানের বাঙালিয়ানা

ফাতেহ ডেস্ক

বছর জুড়ে বাংলা সনের কোনো খোঁজ নেই, কিন্তু পহেলা বৈশাখ এলে খাঁটি বাঙালি হবার কোশেশে মেতে ওঠেন এক শ্রেণির বাঙালি। বর্ষবরণের নামে চলে নানা ধরনের কুসংস্কার ও হিন্দুয়ানি রেওয়াজ-রুসমের আয়োজন। যার অন্যতম মঙ্গল শোভাযাত্রা। খাঁটি বাঙালিয়ানা জাহির করতে গিয়ে তারা শোভাযাত্রার আয়োজন করেন। কিন্তু শোভাযাত্রার ব্যানারে শোভাযাত্রা শব্দটাই ভুল বানানে লিখছেন কেউ কেউ।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার ব্যানারে এমন ভুল লক্ষ করা গেছে।

রোববার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবার পর ব্যানারে ভুল বানানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে।

এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। অনেকেই বলছেন, বাংলাভাষার বানানের প্রতি যারা বেখেয়াল, তাদের জন্য বাঙালি সংস্কৃতি নিয়ে এতো মাতামাতি সাজে না।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের বক্তব্য জানতে চাইলে মোবাইলে তিনি কথা বলতে রাজি হননি।

আগের সংবাদস্বাধীন সিকিম রাজ্যকে যেভাবে নিজের উদরে পুরেছিল ভারত
পরবর্তি সংবাদএভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৩