নিরাপত্তা পরামর্শক নিয়োগ খরচ ১৪শ’ কোটি টাকা

ফাতেহ ডেস্ক:  প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমানবিক নিরাপত্তা এবং বিকিরণ সুরক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যযে বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক এক উৎস হিসেবে রাশান ফেডারেশনের ‘রোস্টকনাডজোর’ থেকে পরামর্শক সেবা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যয় হবে একহাজার ৩৫৪ কোটি টাকা। এ প্রকল্পটিসহ মোট দুইহাজার ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১০ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাব গুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, এগার বছর (২০১৬-২০২৬) মেয়াদে পরামর্শক ফি প্রদান বাবদ এ খাতে সরকারের ব্যয় হবে ১২ কোটি ৪৩ হাজার ডলার । ভ্যাট ও ট্যাক্সসহ এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৪ কোটি ৩৩ লাখ টাকা। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান ফেডারেশনের ভিভিইআর ১২০০ জেন-৩ রি-অ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হবে। এ প্রেক্ষিতে পরমাণু শক্তি ব্যবহারকালে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষায় সহযোগিতার লক্ষ্যে যে ২০১২ সালের রাশিয়ান ফেডারেশনের ‘দি ফেডারেল এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়ার সুপারবিশন সার্ভিস’-এর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে প্রথমে একটি ‘জেনারেল ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট’ (জিএফসি) এবং পরে এ-সংক্রান্ত একটি প্রটোকল সই করা হয়।

প্রসঙ্গত: ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি’র গাইডলাইন অনুযায়ী, নতুন কোন দেশে পারমানবিক বিদ্যুৎ চালুর ক্ষেত্রে ভেন্ডর কান্ট্রি থেকে রেগুলেটরি কার্যক্রম সংশ্লিষ্ট সহায়তা নেওয়ার নির্দেশনা রয়েছে।

জানা যায়, পরামর্শক সেবা গ্রহণে ফি নির্ধারণের ক্ষেত্রে দর কষাকষিতে ব্যয় কমিয়ে আনতে সফল না হলেও একই ব্যয়সীমার মধ্যে কাজের পরিধি বাড়ানো হয়েছে। এদিকে চলমান প্রকল্পের কাজে জরুরি বিবেচনায় পরামর্শক প্রতিষ্ঠানকে ফি বাবদ দুই ধাপে ৩০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। ট্যাক্স ও ভ্যাটসহ বাংলাদেশি টাকায় মোট পরিশোধ করা হয়েছে ৩৩ কোটি ৪২ লাখ টাকা। বৈঠকে এর ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট এক সূত্র জানায়।

আগের সংবাদইসতিকলাল মসজিদ পরিদর্শন করে উচ্ছ্বসিত মোদী
পরবর্তি সংবাদশেখ হাসিনাকে হত্যার হুমকি, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা