
ফাতেহ ডেস্ক
বিক্ষোভ আর সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার একাংশ। সংখ্যালঘুদের ওপর হামলার জেরে শনিবার থেকে নিরাপত্তার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছে স্থানীয় হাজারা সম্প্রদায়ের অধিবাসীরা।
শ্রমিক সংগঠন মজলিস ই-ওয়াদাত ই-মুসলিম এ বিক্ষোভের নেতৃত্বে দিচ্ছে। সরকারের ও প্রশাসনের ন্যায়বিচারের আশ্বাসের পরেও ঘরে ফেরেনি বিক্ষোভকারীরা।
এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
শুক্রবার কোয়েটার গাঞ্জি কাচাবাজারের একটি আলুর বস্তার ভেতর লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হন। হতাহতদের বেশিরভাগই আদিবাসী হাজারা সম্প্রদায়ের শিয়া মুসলিম।
গত এক বছর ধরেই এ অঞ্চলে শিয়া-সুন্নি বিরোধ বেড়ে চলেছে।
