ট্রাম্পের আয়করের হিসাব চায় পার্লামেন্ট

ফাতেহ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আয়কর রিটার্ন প্রকাশে ২৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিরোধী ডেমোক্র্যাট দল। ১০ এপ্রিল আগের নির্ধারিত সময় শেষ হলেও কোন জবাব না আসায় রোববার রাজস্ব বিভাগের কাছে এ বিষয়ে জবাব চেয়ে চিঠি দেয়া হয়।

নিম্নকক্ষের হাউজ এন্ড ওয়েজ মিন্স এর চেয়ারম্যান রিচার্ড নিল চিঠিতে ট্রাম্পকে সতর্ক করে বলেন, নতুন সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন প্রকাশ না করলে তা আবেদন প্রত্যাখ্যানের সামিল হিসেবে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ডেমোক্র্যাটদেরা কখনোই ট্রাম্পের আয়কর রিটার্ন হাতে পাবে না।

গত সপ্তাহে ট্রাম্পের গত ৬ বছরের ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়কর রিটার্নের বিস্তারিত জানানোর আবেদন করে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।

আগের সংবাদঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা
পরবর্তি সংবাদবেলুচিস্তানের কোয়েটাতে বোমা হামলার প্রতিবাদ