যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৮, ঝুঁকিতে ৯ কোটি মানুষ

ফাতেহা ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত আট জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে মিসিসিপি অঙ্গরাজ্য পর্যন্ত বজ্রঝড় ও শিলাবৃষ্টিসহ তাণ্ডব চালায় টর্নেডো, যা এখন শক্তিশালী হয়ে পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

এতে দেশটির ৯ কোটি মানুষ ধ্বংসাত্মক আবহাওয়ার কারণে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদ হেলি ব্রিঙ্ক।

হেলির বরাত দিয়ে সিনএনএন জানায়, পূর্বাঞ্চলের টর্নেডোর আশঙ্কা, শনিবার দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঝড়ের মতো নয়, এটি আরও শক্তিশালী হয়ে বেশি এলাকা ও লোককে প্রভাবিত করতে পারে।

এদিকে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা শহরও এই ঝড়ে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সিএনএনের আবহাওয়াবিদ ধেরেক ভান ধাম।

ভারী বৃষ্টিপাতসহ এই টর্নেডো বয়ে যেতে হতে পারে বলে আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস)। সংস্থাটি সতর্ক করে বলেছে, টর্নেডো ‘দেখতে বা শুনতে’ কেউ অপেক্ষা করবেন না। দ্রুত এখনই পদক্ষেপ নিন।

এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগের সংবাদসু-প্রভাত পরিবহন চলাচলের অনুমতির চিঠি ৩০ দিনে নিষ্পত্তির নির্দেশ
পরবর্তি সংবাদনুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া সেই তরুণী ‘আটক’