আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৭ শিশু

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোকমান প্রদেশে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৭ শিশু নিহত হয়েছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোকমান প্রদেশের মোহতারলাম শহরে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৭ শিশু নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এসকল শিশু বাড়ির সীমানার বাইরে খেলা করছিল। এ অবস্থায় তাদের মাঝে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এক জরিপে দেখা গিয়েছে আফগানিস্তানে প্রতি বছর মাইন ও বোমা বিস্ফোরণের ফলে ১২০ জন নাগরিক শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও দেশটির ১৭০০ কিলোমিটার থেকে বিস্ফোরক দ্রব্য অপসারণ করা হয়নি।

আগের সংবাদমাতাল অবস্থায় মসজিদে গুলি করতে গিয়ে উল্টো ইসলাম ধর্ম গ্রহণ
পরবর্তি সংবাদইরাকে অবরুদ্ধ বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবন: দেখার নেই কেউ