নোয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর সেনবাগে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার বাবা। গত সোমবার বিকেলে সেনবাগের উত্তর মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির স্বজনরা জানান, বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী আবুল বাসার তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে বুধবার রাতে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ শিশুটির বাড়ি গিয়ে তার বক্তব্য নেন ও তাকে রাতেই আড়াইশো শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আজ সকালে সেনবাগ থানায় মামলা করেন শিশুর বাবা। সেনবাগ থানার পরিদর্শক আব্দুল আলী জানান, ঘটনার পর থেকে আবুল বাশার পলাতক। তাকে ধরতে চলছে অভিযান।

এদিকে গত ৬ এপ্রিল সেনবাগে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত অটোরিকশা চালক রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগের সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বৈঠক ৩রা মে
পরবর্তি সংবাদমালিবাগ কাঁচাবাজারে আগুন, আড়াইশ দোকান পুড়ে ছাই