ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

ফাতেহ ডেস্ক

২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। ইসি সচিব জানিয়েছেন, তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের ভোটার। আর রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ৩২ উপজেলায় গঠন করা হয়েছে বিশেষ কমিটি।

ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় আসে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

পরে কমিশন সচিব জানান, এবারই প্রথম তালিকায় অন্তভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি আগে নারী বা পুরুষ হিসেবে তালিকায় নাম উঠানোদের জন্য রাখা হয়েছে সংশোধনের সুযোগ।

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে রোহিঙ্গাপ্রবণ ৩২ উপজেলায় গঠন হয়েছে বিশেষ কমিটি। সেখানে ভোটার হতে লাগবে এ কমিটির ছাড়পত্র। পাশাপাশি দুর্গম ৬২ উপজেলায় হালনাগাদ নির্বিঘ্নে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া সচেতনতা তৈরিতে ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ জানানো হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর দেশের সব মসজিদ থেকে এ বিষয়ে প্রচার চালাতে।

আগের সংবাদসড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৮
পরবর্তি সংবাদহাটহাজারী মাদরাসায় হার্ট অ্যাটাকে এক ছাত্রের ইন্তেকাল, আল্লামা বাবুনগরীর ইমামতিতে জানাযা সম্পন্ন