সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৮

ফাতেহ ডেস্ক

দিনাজপুরের চুনিয়াপাড়ায় বাসের চাপায় মারা গেছেন বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ আরোহী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও পঞ্চগড়ে সড়কে প্রাণ গেছে আরও ৫ জনের।

চুনিয়াপাড়ায় নিহতদের মধ্যে আছেন নাটোরের জালালপুর গ্রামের বাসিন্দা আশরাফুল আলম, তার মেয়ে আইভি ও ভাইয়ের ছেলে সাজদার খলিফা। আহত ৪ জনকে নেয়া হয়েছে হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাজেরো-চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী নাহিদ ও পারভেজ।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকায় ট্রাকচাপায় এক পথচারী এবং দাগনভূঞায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা যান অ্যাম্বুলেন্স চালকের সহকারী মোহাম্মদ সাগর।

এছাড়া পঞ্চগড়ের বোদায় বিআরটিসির বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক প্রকৌশলী আবু সাইদ।

আগের সংবাদভারতের প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি, কর্মকর্তা বরখাস্ত
পরবর্তি সংবাদভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল