
ফাতেহ ডেস্ক
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মেশকাত জামাতের মেধাবী ছাত্র মুহাম্মদ সোহাইল (২২) ইন্তেকাল করেছেন ৷ ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিয়ুন।
গতরাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে হার্ট অ্যাটাকে তার মৃত্য হয় ৷ মুহাম্মাদ সোহাইল টাঙ্গাইল জেলার সখীপুর থানার কচুয়া গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে ৷
বাদ ফজর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে মরহুমের প্রথম নামাযে জানাযা সম্পন্ন হয়েছে ৷ এবং সকাল ছয়টার পর এ্যাম্বুল্যান্স যোগে তার লাশ টাঙ্গাইল পাঠানো হয়েছে ৷
সোহাইলের ইন্তেকালে পুরো মাদরাসা ক্যাম্পাস জুড়ে বইছে শোকের ছায়া ৷ মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৷ এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
সোহাইল মাদরাসা ক্যাম্পাস দারে জাদীদের ৫১১ নং রুমের আবাসিক ছাত্র ছিল ৷ বেফাক পরীক্ষা শেষে আজ তার বাড়ি যাবার কথা ছিলো ৷
