পৃথিবীর কক্ষপথে মার্কিনিদের তৈরি রহস্যজনক কৃত্রিম উপগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ইন্সটিটিউট অব সোলার-টেরিসট্রিয়াল ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথে স্থান পরিবর্তনে সক্ষম নতুন শ্রেণীর এক মার্কিন রহস্যজনক কৃত্রিম উপগ্রহ শনাক্ত করেছেন। এ কেন্দ্রটি রাশিয়ার ইরকুতসেকে অবস্থিত। খবর পার্স টুডে।

মহাজাগতিক আবর্জনা নিয়ে মস্কো সম্মেলনের আগেভাগে একটি প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। বুধবার থেকে শুরু হওয়া সম্মেলন আজ (শুক্রবার) শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রহস্যজনক এ উপগ্রহকে শনাক্ত করেছে রুশ পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ায় অবস্থিত সেয়ান সৌর মানমন্দির। কেন্দ্রের এজেটি-৩৩আইকে অপটিক্যাল বা আলোকিক দুরবিন দিয়ে এটি শনাক্ত করা গেছে।

প্রতিবেদনে রহস্যজনক কৃত্রিম উপগ্রহকে ছোটো-শ্রেণির বা মাইক্রো-ক্লাসের বলে উল্লেখ করা হয়েছে। রহস্যজনক উপগ্রহটি জিওস্টেশনারি বা ভূ – সমলয় কক্ষপথ অবস্থান করছে। এ কক্ষপথেই রয়েছে পৃথিবীর বেশির ভাগ যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচার বিষয়ক উপগ্রহ। রহস্যজনক উপগ্রহটি অন্যান্য উপগ্রহের মধ্যে চলাচলের বা স্থান পরিবর্তনে সক্ষম। অর্থাৎ এতে বসানো রয়েছে রকেট। অবশ্য ওই কক্ষপথে রহস্যজনক এ উপগ্রহ কি ধরণের তৎপরতা চালাচ্ছে সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ রহস্যজনক কৃত্রিম উপগ্রহ যে ওই কক্ষপথে আমেরিকা স্থাপন করেছে তাও নিশ্চিত ভাবে তুলে ধরা হয় নি।

তবে বিশাল একটি মার্কিন সামরিক উপগ্রহ থেকে ওই কক্ষপথে দু’টি মহাকাশ যান স্থাপন করা হয়েছে চলতি বছরের গোড়ার দিকে। নজরদারির কাজে নিয়োজিত রুশ ব্যবস্থার চোখে তা ধরা পড়ছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।

আগের সংবাদনবম শ্রেণির প্রশ্নপত্রে পর্নোতারকাদের নাম : তদন্ত করে ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর
পরবর্তি সংবাদআমেরিকায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানেরা