
ফাতেহ ডেস্ক
পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অধ্যাদেশের অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আগামীকাল রোববার পবিত্র শবে বরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিতকরণকল্পে আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।’
এ সময়, নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
