‘যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’

ফাতেহ ডেস্ক

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শ্রীলঙ্কায় ইস্টার সানডের যে অনুষ্ঠান হচ্ছিল, সেই তিনটি চার্চে একসঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি । তবে আমাদের দেশে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, যে কোনো বিষয় মোকাবেলার জন্য। এসব বোমা হামলার ঘটনাকে বাংলাদেশের জনগণ সব সময়ই ধিক্কার জানায়।

আগের সংবাদশ্রীলঙ্কায় ফেসবুক-টুইটার বন্ধ, নিহতের সংখ্যা বেড়ে ২০৭
পরবর্তি সংবাদতিনদিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী