
ফাতেহ ডেস্ক
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাউকা এলাকায় ভূমিধ্বসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে রোববার সকালে দেশটিতে ভূমিধ্বস দেখা দেয়। কলম্বিয়ার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিধ্বসে এখনও অনেকে নিখোঁজ আছেন।
তাদের উদ্ধারের জন্য কাজ চলছে। ভূমিধসে ঐ এলাকার বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
