শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা

ফাতেহ ডেস্ক

শ্রীলংকায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে যাবার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। গতকাল একটি মসজিদে পেট্রোল বোমা ও দুটি মুসলিম মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা প্রকাশ পেয়েছে শ্রীলংকা পুলিশের রিপোর্টে। মসজিদটি উত্তর পশ্চিমাঞ্চলের পেরুকয়াটান মোন্ডালে অবস্থিত। ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটি ছিল মাওয়াথাগামে আঞ্চলের।

গতকাল দিনের বেলায় কলম্বোর গির্জা ও পাঁচতারকা হোটেলসহ আটটি স্থানে সিরিজ বিস্ফোরণের পর রাতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন মুসলিমরা।

এতে করে সাম্প্রদায়িক অন্তঃকলহ আরও বেড়ে যাওয়ার আশংকা রয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফরাসি সংবাদমাধ্যম এএফপি-র হাতে পাওয়া নথি অনুযায়ী, গির্জায় হামলার ব্যাপারে শ্রীলঙ্কার পুলিশকে আগেই সতর্ক করেছিল ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা’।

২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়াসুনদারা দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।’

নিছক ধর্মীয় বিরোধের রেষ থেকে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে না। এর পেছনে অন্য কোন দল কিংবা গোষ্ঠীর স্বার্থ জড়িয়ে আছে কিনা, এখনই তা খতিয়ে দেখা উচিৎ। তবে এখনও রবিবারের হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

আগের সংবাদমসজিদে হারামে এবারের তারাবিহ ও তাহাজ্জুদে ৬ ইমাম
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় কোন ধরণের সতর্কতা ছাড়াই আবারও হামলা হতে পারে: যুক্তরাষ্ট্র