চট্টগ্রামে মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি গোলাগুলিতে নিহত

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি জাবেদ পুলিশের সাথে কথিত গোলাগুলিতে নিহত হয়েছে। এ সময় ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার রাত ১২ টার দিকে আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাবেদ মহিউদ্দিন সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

পুলিশ জানায়, জাম্বুরি মাঠের পাশে জাবেদসহ ৩-৪ জন বসে মাদক সেবন করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে জাবেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। গত ৭ই জানুয়ারি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়। গণপিটুনির নামে জাবেদই সোহেলকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে মামলা করে তার ছোট ভাই।

আগের সংবাদভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট চলছে
পরবর্তি সংবাদপদ্মা সেতুতে ১১তম স্প্যান : ১৬৫০ মিটার দৃশ্যমান