লক্ষ্মীপুরে তরুণীকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা

ফাতেহ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে তরুণী হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত রাতে জেলার কমলনগর থানায় ওই তরুণীর স্বামী সালাহউদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা।

এদিকে, আগেই আটক হওয়া আবদুর রহমান, আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ আবু তাহেরকে সকালে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে প্রধান আসামি স্বামী সালাহ উদ্দিন এখনো পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ায় ২১ এপ্রিল বিকেলে শাহেনুর আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ত্রিশ ঘণ্টা পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সোমবার মারা যান শাহেনুর।

আগের সংবাদভারতে তৃতীয় দফার ভোটে সংঘর্ষ, নিহত ১
পরবর্তি সংবাদহারিয়ে যাচ্ছে লজিংবাড়ি