
ফাতেহ ডেস্ক
ভারতের মালদা ও মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ভারতের মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে মঙ্গলবার আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেয়া হয়। ফলে বন্দর দিয়ে পণ্যবোঝাই কোন ট্রাক ভারত থেকে প্রবেশ করেনি এবং সোনামসজিদ বন্দর থেকে কোন পণ্য রপ্তানি হয়নি।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মেসবাহ জানিয়েছেন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, আগেই আসা পণ্য লোড-আনলোডের কাজ চলছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে।
