অপহরণের পর মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

ফাতেহ ডেস্ক

অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছে ৯ম শ্রেণির এক মাদরাসাছাত্রী। গত বুধবার ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়। ময়মনসিংহের তারাকান্দায় ঘটেছে এমন ঘটনা। গত সোমবার নির্যাতিতা ছাত্রীটি পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনায় নির্যাতিতার ভাই একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের দোহার (কান্দাপাড়া) গ্রামের আবুল কাশেমের পুত্র আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুজন মিয়া বিয়ের প্রলোভনে স্থানীয় মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী (১৫)-কে গত বুধবার রাতে বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে গত সোমবার সে পালিয়ে বাড়িতে চলে আসে।

এ ব্যাপারে ওই ছাত্রীর ভাই ফাজায়েল আলম বাদী হয়ে তারাকান্দা থানায় আজ মঙ্গলবার মামলা দায়ের করে।

পুলিশ ধর্ষক সুজন মিয়াকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়।

আগের সংবাদহারিয়ে যাচ্ছে লজিংবাড়ি
পরবর্তি সংবাদটাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার