
ফাতেহ ডেস্ক
অস্ত্র বিক্রি নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্র অধিকার বিষয়ক সংস্থা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ-এর সভায় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২০১৩ সালে জাতিসংঘের অস্ত্রচুক্তিতে সম্মতি দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেট বারাক ওবামা।
কিন্তু এই চুক্তি যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বিরোধিতা করে আসছিল দেশটির বেশ কটি রক্ষণশীল দল। এই চুক্তি কখনোই সিনেটের-সমর্থন পায়নি, তাই এটি প্রত্যাহার করা উচিৎ বলেও মনে করেন ট্রাম্প। এই বিবেচনায় চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
