ভারতকে চাপে রাখতে যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান

ফাতেহ ডেস্ক: চায়না শিপিং ট্রেডিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে দুটি যুদ্ধ জাহাজ ক্রয় করতে যাচ্ছে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের প্রতিরক্ষা প্রোডাকশন মন্ত্রণালয়। দুই দেশের মধ্যকার একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার পাকিস্তানের নৌবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধ জাহাজ ক্রয় করার মাধ্যমে চীন ও পাকিস্তান দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক নিরাপত্তা বন্ধন আরো মজবুত হবে। তবে এ চুক্তি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আনাদুলো এজেন্সির জানায়, এ যুদ্ধজাহাজ ক্রয় করার মাধ্যমে পাকিস্তানের নৌবাহিনী আরোও শক্তিশালী হবে এবং তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পাবে।

পর্যবেক্ষকদের মতে, ভারতকে চাপে রাখতেই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ কিনছে পাকিস্তান। এর মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ফের বৃদ্ধি পেতে পারে মন্তব্য করেছেন তারা। তবে এই যুদ্ধজাহাজ পাকিস্তান নৌবাহিনীর আলাদা শক্তি যোগান দেবে তাতে কোন সন্দেহ নেই।

আগের সংবাদরোজার ছয় আদব
পরবর্তি সংবাদ‘একরাম নিহতে তদন্ত হবে, প্রমাণ মিললে ব্যবস্থা’