
ফাতেহ ডেস্ক
মুহাম্মদ রমজান নামক এক মুসলিম কয়েদীর একটি ভিডিও রেকর্ড থেকে জানা যায়, ভারতীয় পুলিশ তাকে কারাগারের নির্ধারিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত। তাকে নামাজের সুযোগ দেয়া হত না।
এমনকি তার পরিবারের কাছেও ঘুষ দাবী করা হয়েছিল। তারা তা প্রদান করতে অস্বীকৃতি জানালে মুহাম্মদ রমজান নামক ষাটোর্ধ এই বৃদ্ধের ওপর পুলিশি অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। পাশবিক অত্যাচারের ফলে তার শরীরের বিভিন্ন স্থানের ক্ষত চিহ্নগুলি ভিডিও রেকর্ডটিতে লক্ষ্য করা যায়।
এই ঘটনার কিছুদিন পর মুহাম্মদ রমজান মৃত্যুবরণ করেন৷ রমজানের মৃত্যুর পর তার স্ত্রী জনসম্মুখে সাংবাদিকের ক্যামেরার সামনে রমজানের উপর কৃত অত্যাচার এবং তার পরিবারের চাপ প্রয়োগ করার বিবরণ তুলে ধরেন৷ তিনি বলেন, মুসলিম হওয়ার কারণে আলাদা ক্ষোভ ছিল মুহাম্মদ রমজানের প্রতি৷ অন্যান্য বন্দীর সঙ্গে এমন আচরণ করতনা তারা। যেমনটি করা হত রমজানের সঙ্গে। এছাড়াও রমজানের নামাজ আদায়ের টুপিও কেড়ে নিয়েছিল পুলিশ। অবশেষে তাদের অত্যাচারে কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুর্ভাগা বৃদ্ধ মুসলিম কয়েদি।
